guide · সাহায্য

সম্পূর্ণ গাইড

বানানো থেকে কেনা, পাঠানো পর্যন্ত সব এক জায়গায়। কোথাও আটকে গেলে WhatsApp করো:

01ফ্রিতে বানাও আর দেখো

  1. উপরে বানাও চাপো। অ্যাকাউন্ট ছাড়াই শুরু করা যায়।
  2. যার জন্মদিন তার নাম, তোমার নাম, জন্মদিনের তারিখ আর সময় দাও (সাধারণত রাত ১২:০০)।
  3. চাইলে প্রথম দেখা হওয়ার তারিখ দাও, তাহলে "একসাথে কত দিন" কাউন্টার দেখাবে।
  4. একটা ছবি দাও। টেনে সরিয়ে আর জুম করে মুখটা মাঝখানে রাখো।
  5. তোমার চিঠি লেখো। প্রতিটা অনুচ্ছেদের মাঝে একটা ফাঁকা লাইন দাও।
  6. প্রিভিউ-তে কাউন্টডাউন / মুহূর্ত / পরে চেপে তিনটা অংশই দেখে নাও। প্রিভিউতে শুধু একটা watermark থাকে।
  7. লগইন করা থাকলে তোমার লেখা আর ছবি অ্যাকাউন্টে সেভ থাকে, অন্য ফোনেও পাবে।

02কোন প্যাকেজ নেবে?

  • ৳ — HTML: একটা ফাইল পাবে। নিজে খুলবে বা তাকে পাঠাবে।
  • ৳ — HTML + Video: সাথে গানসহ পুরো মুহূর্তের ভিডিও, Story/Status-এ দেওয়ার মতো।
  • ৳ — HTML + Video + Personal Link: নিজস্ব একটা লিংক। শুধু লিংকটা পাঠালেই হবে, সবচেয়ে সহজ।

03পেমেন্ট কিভাবে করবে

  1. দামের নিচে কিনো চাপো। লগইন না থাকলে আগে অ্যাকাউন্ট খোলো (email, password আর WhatsApp নম্বর)।
  2. প্যাকেজ বেছে bKash বা Nagad চাপো।
bKash
bKash ():
Nagad
Nagad ():
  1. অ্যাপ খুলে Send Money করো। Payment বা Cash Out করবে না।
  2. যত টাকা দেখানো আছে, ঠিক তত পাঠাও।
  3. SMS-এ যে TrxID আসবে সেটা কপি করো।
  4. অর্ডার ফর্মে যে নম্বর থেকে পাঠিয়েছ, TrxID, তোমার নাম আর WhatsApp নম্বর দিয়ে অর্ডার কনফার্ম করো।
  5. চাইলে WhatsApp-এ জানাও বাটনে মেসেজ দাও, তাতে আরও দ্রুত হবে।
🔒 আমরা কখনো তোমার PIN, OTP বা পাসওয়ার্ড চাই না। কেউ চাইলে দেবে না। ভুল টাকা বা ভুল নম্বরে পাঠালে স্ক্রিনশটসহ WhatsApp করো:

04কেনার পর

  1. পেমেন্ট যাচাই হলে (সাধারণত -এর মধ্যে) প্যাকেজ নিজে থেকেই তোমার অ্যাকাউন্টে চলে আসবে। WhatsApp-এও জানানো হবে।
  2. আমার অ্যাকাউন্ট-এ অর্ডারের অবস্থা দেখা যায়: যাচাই হচ্ছে → অনুমোদিত। বাতিল হলে কারণ লেখা থাকে।
  3. আমার অ্যাকাউন্ট → আমার প্রজেক্ট-এ প্রতিটা প্যাকেজ একটা কার্ড হয়ে থাকে: লিংক, ভিডিও, এডিট, সব এক জায়গায়।
  4. Editor খুলে নিয়ে নাও চাপো। তোমার প্যাকেজ সেখানে দেখাবে, এটা ব্যবহার করো চাপো।
  5. এরপর HTML ডাউনলোড, ভিডিও রেকর্ড করো বা পার্সোনাল লিংক বানাও চাপো।
  6. কারো কাছ থেকে key পেয়ে থাকলে (যেমন AW149-XXXX-XXXX-XXXX) সেটা অ্যাকাউন্ট পাতায় বা "নিয়ে নাও"-তে বসাও।

05ভিডিও (৳ ও ৳)

  1. Editor-এ নিয়ে নাও → ভিডিও বানাও, অথবা আমার অ্যাকাউন্ট-এ প্রজেক্ট কার্ড থেকে ভিডিও বানাও চাপো।
  2. নতুন ট্যাবে ভিডিও বানানো শুরু করো চাপো। ভিডিও নিজে থেকে তৈরি হবে। পুরোটা বসে দেখতে হবে না, চাইলে দেখো, না চাইলে শুধু পেজটা খোলা রাখো।
  3. শেষ হলে ভিডিও নিজে থেকেই তোমার অ্যাকাউন্টে সেভ হবে। সেখান থেকে দেখা, ডাউনলোড আর WhatsApp-এ পাঠানো যায়। চাইলে সাথে সাথে ফোনেও সেভ করতে পারো।
  4. লেখা বা ছবি বদলালে আবার বানাও চাপো, নতুন ভিডিও আগেরটার জায়গায় বসবে।
  5. Android-এ Chrome সবচেয়ে ভালো ও দ্রুত।

06পার্সোনাল লিংক (৳)

  • পার্সোনাল লিংক বানাও চাপলে সাথে সাথে লিংক তৈরি হবে। কপি করো বা WhatsApp-এ পাঠাও।
  • পরে লেখা বা ছবি বদলে লিংক আপডেট করো চাপলে একই লিংকে নতুনটা দেখাবে।
  • জন্মদিনের আগে খুললে কাউন্টডাউন দেখাবে, ঠিক সময়ে সারপ্রাইজ শুরু হবে, পরে খুললে পুরো মুহূর্ত আবার দেখা যাবে।

07এক প্যাকেজ = একজন মানুষ

  • প্রথমবার নেওয়ার সময় প্যাকেজটা সেই নাম + জন্মদিনের তারিখে লক হয়ে যায়।
  • তার জন্য লেখা, ছবি, চিঠি বদলে যতবার খুশি, যেকোনো ফোন থেকে বানাতে পারবে।
  • অন্য কারো জন্য নতুন প্যাকেজ লাগবে।
  • ভুল নাম বা তারিখ দিয়ে লক হয়ে গেলে WhatsApp-এ জানাও, খুলে দেওয়া হবে।

08অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড

  • একই email আর password দিয়ে যেকোনো ফোন থেকে লগইন করা যায়।
  • Password ভুলে গেলে: লগইন পাতায় "Password ভুলে গেছ?" চাপো, email আর অ্যাকাউন্টের WhatsApp নম্বর দাও। আমরা যাচাই করে WhatsApp-এ ৬ সংখ্যার কোড পাঠাব। কোড পেলে "আমার কাছে আগেই কোড আছে" চাপো, তারপর কোড আর নতুন password দাও। কোড ২৪ ঘণ্টা কাজ করে।
  • ৮ বার ভুল password দিলে ১০ মিনিটের জন্য লগইন বন্ধ থাকে।
  • তোমার password আমরাও দেখতে পাই না, নিরাপদভাবে এনক্রিপ্ট করা থাকে।

আরও কিছু জানার থাকলে

guide · help

The complete guide

Everything from making it to buying and sending it. Stuck anywhere? WhatsApp:

01Create and preview for free

  1. Tap Create. No account needed to start.
  2. Enter the birthday person's name, your name, the birthday date and time (usually 12:00 AM).
  3. Optionally add the date you first met to show a "together for" counter.
  4. Add a photo. Drag and zoom to keep the face in the middle.
  5. Write your letter. Leave an empty line between paragraphs.
  6. In the Preview, tap Countdown / Moment / After to see all three parts. The preview only adds a watermark.
  7. When logged in, your text and photo are saved to your account, so you can continue on another phone.

02Which package?

  • ৳ — HTML: a single file. Open it yourself or send it.
  • ৳ — HTML + Video: plus a video of the whole moment with music, ready for Story/Status.
  • ৳ — HTML + Video + Personal link: your own link. Just send the link — the easiest option.

03How to pay

  1. Tap Buy under a price. If you are not logged in, create an account first (email, password, WhatsApp number).
  2. Choose the package and tap bKash or Nagad.
bKash
bKash ():
Nagad
Nagad ():
  1. In your app use Send Money. Not Payment or Cash Out.
  2. Send exactly the amount shown.
  3. Copy the TrxID from the SMS.
  4. In the order form enter the number you sent from, the TrxID, your name and WhatsApp, then tap Confirm order.
  5. Optionally tap Tell us on WhatsApp for faster processing.
🔒 We never ask for your PIN, OTP or password. Never give them to anyone. Sent the wrong amount or to the wrong number? WhatsApp a screenshot:

04After buying

  1. Once the payment is checked (usually within ), the package appears in your account automatically. We also tell you on WhatsApp.
  2. My account shows the order status: Checking → Approved. If rejected, the reason is shown.
  3. In My account → My projects every package is a card: link, video and edit in one place.
  4. Open the editor and tap Get it. Your package is listed — tap Use this.
  5. Then tap Download HTML, Record video or Create personal link.
  6. Got a key from someone (like AW149-XXXX-XXXX-XXXX)? Add it on the account page or in "Get it".

05The video (৳ and ৳)

  1. In the editor tap Get it → Make video, or tap Make video on the project card in My account.
  2. In the new tab tap Start making the video. It is made automatically. You do not have to watch it all — watch if you like, or just keep the page open.
  3. When done it is saved to your account automatically, where you can watch, download and send it on WhatsApp. You can also save it to your phone right away.
  4. Changed the text or photo? Tap Make again and the new video replaces the old one.
  5. Chrome on Android works best and fastest.

06Personal link (৳)

  • Tap Create personal link and the link is ready instantly. Copy it or send it on WhatsApp.
  • Change the text or photo later and tap Update link — the same link shows the new version.
  • Before the birthday it shows the countdown, the surprise starts on time, and afterwards they can replay the whole moment.

07One package = one person

  • The first time you take it, the package locks to that name + birthday date.
  • For that person you can change the letter, photo and text and make it as often as you like, from any phone.
  • Someone else needs a new package.
  • Locked to a wrong name or date? Tell us on WhatsApp and we will unlock it.

08Account and password

  • Log in from any phone with the same email and password.
  • Forgot your password? Tap "Forgot password?" on the login page and enter your email and the account's WhatsApp number. We check it and send a 6-digit code on WhatsApp. When you get it, tap "I already have a code" and enter the code and a new password. Codes work for 24 hours.
  • After 8 wrong passwords, login is paused for 10 minutes.
  • Even we cannot see your password; it is stored securely encrypted.

Anything else?